রংপুর অফিস: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধরা সেখানে একটি মোটরসাইকেলে আগুন দেন।
বৃস্পতিবার ( ২৯ মে ) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনাপাড়া স্কাইভিউ বাসভবনে এ হামলার ঘটনা ঘটেছে।
এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফা পাল্টা ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। রংপুর জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠেছে জাতীয় পার্টি।
এরআগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। এরপর মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এরশাদের বাসভবন স্কাইভিউতে ঢিল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে তারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এরপর জাতীয় পার্টি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেধে যায়।
এনিয়ে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
সব মন্তব্য
No Comments