রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ৩০টির অধিক মামলার আসামি বরিশালের শীর্ষ সন্ত্রাসী আকাশ হাওলাদার মাসুদ ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বরিশাল সদর চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে।
বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম তথ্যের নিশ্চিত করে বলেন, কালা মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। সে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন আইনে ৩০টির অধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, কালা মাসুদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্রধরে পুলিশের দুটি টিম বুধবার দিনভর নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। এরমধ্যে একটি টিম চরমোনাইতে তার নিজ বাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সে বাড়িতে প্রবেশ করতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার বসত ঘরের টিনের চালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, পাইপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments