স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং 'ডামি' সংসদ বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন কারামুক্ত ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সম্প্রতি মুক্তি পাওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলকারীরা বিক্ষোভে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের হুলিয়া প্রত্যাহার এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাইদ, ঢাকা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া, তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম পালোয়ান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরিফ মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক জুবায়ের মাহমুদ , ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান প্রমুখ।
এছাড়া গ্রেপ্তার হয়ে থানা হাজত থেকে মুক্ত হওয়া কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী আরিবা নিশীথ ও মাকসুদা মনিসহ প্রায় শতাধিক কারামুক্ত ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments