রংপুর অফিস: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবভিত্তিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাজেটে বিড়ি শিল্পে শুল্ক অপরিবর্তিত রাখায় সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রমঘন একটি শিল্প। স্বাধীনতা-পরবর্তী সময়ে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং এটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান বাজেটের সময় স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদের বিনোদনের উপায় খুব সীমিত। তাই বিড়ির ওপর ট্যাক্স বাড়িয়ে তাদের ওপর চাপ বাড়ানো যাবে না।" শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিড়ি শ্রমিকদের কর্ম রক্ষার্থে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখায় আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমিন উদ্দিন বিএসসি আরও বলেন, বর্তমানে টোব্যাকো মার্কেটের ৮০ শতাংশ থেকে ৮৫ শতাংশ দখল করে আছে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট। তারা এ দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুতরাং বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধের দাবি জানাচ্ছি। এছাড়া শ্রমিকরাই দেশের মূল চালিকা শক্তি, শ্রমিকরাই দেশের অর্থনীতির ভিত। সুতরাং শ্রমজীবী মানুষের স্বার্থে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার অনুরোধ করছি। এছাড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধ করতে হবে।
প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখাসহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর ছাড় দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শ্রমিকরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments