স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই। এই অনির্বাচিত সরকার পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানীতে ঠেকেছে।
রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারনে দেশ এখন দেউলিয়া ঘোষনার অপেক্ষায়। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া- কানাডার সাথে তুলনা করে গলাবাজি করতো। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এই বিপুল অঙ্কের ঋণ বাংলাদেশ পরিশোধ করার সামর্থ হারিয়েছে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে মানুষ। খাগড়াছড়ির পারুল চাকমা তার একমাত্র সন্তানকে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করতে বাজারে তুলেছে। পৃথিবীতে মনে হয় এর চেয়ে সস্তা আর কিছুই হতে পারে না। এত সস্তা মানুষের জীবন তাও বিক্রি করতে পারছেনা। ইতিহাসের অমানবিক দাসপ্রথা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসেছে অবৈধ শাসকগোষ্ঠী। বর্তমান অর্থনৈতিক সংকট এমন ঘনীভুত হয়েছে যে, নিরুপায় হয়ে ছিনতাই করতে নেমে পড়েছে কেউ কেউ। ডিমের ট্রাকও ছিনতাই হচ্ছে। ভর্তা আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়ার সামর্থ হারাচ্ছে মানুষ। বেঁচে থাকার জন্য মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। সব খরচ কমিয়ে দিয়েছে। পুঁজি ভেঙে ও ঋণ করে সংসার চালাচ্ছে। নিদারুণ কষ্টে মানুষ জীবনযাপন করছে।
সাবেক এই ছাত্রনেতা বলেন, সরকার প্রধান প্রতিদিন কৃচ্ছতা সাধনের জন্য দেশবাসীকে উপদেশ বানী দিচ্ছেন। তিনি বলছেন, বিলাসিতা নয়, আদর্শ ধারণ করাই প্রকৃত জীবন। আমাদের সাশ্রয়ী হতে হবে অপচয় বন্ধ করতে হবে।”অথচ জনগনের সামনে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বিলাসবহুল জীবনের চিত্র বিকটভাবে উন্মোচিত হচ্ছে। ১৮ই জুলাই সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড সুইস তাদের দেশ সেরা বিলাসবহুল বাথ ও কীচেন সামগ্রী গণভবনের জন্য অর্ডার করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন ছাপিয়েছে। সেখানে কেবল একটি কমোডের দাম দেখানো হয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা। গত শুক্রবার ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিল গাড়ীর বিশাল বহর। তিনি নিজেই আবার জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনে সরকারী গাড়ী কম ব্যবহারের পরামর্শ দেন। দেশে চলছে জ্বালানি সংকট, আর আপনি নিজেই এভাবে গাড়ির তেল পুড়িয়ে পৈতৃকভিটা পরিদর্শন করছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগস্ট মাসটা যাইতে দেন তারপর টের পাবেন কত ধানে কত চাল। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “আমরা রাজপথে এখনো নামিনি, আগামী মাসে পরিপূর্ণভাবে নামব। রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবেনা। তাদের কিভাবে গর্তে ঢুকাতে হয় সেই ওষুধ আমাদের জানা আছে। প্রয়োজনে প্রয়োগ করা হবে।”
তাদের এই বক্তব্যই প্রমান করে তারা কতটা হিংস্র শাপদীয় চরিত্রের। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা,গান পাউডার ছিটিয়ে বাসযাত্রী হত্যা গুম খুন যাদের অভ্যাস তাদের মুখেই কেবল এই ধরনের ফ্যাসিবাদী হুংকার শোনা যায়। যদি মুরোদ থাকে পুলিশলীগের বেস্টনী ছেড়ে রাজপথে নামেন। জনগনের উত্তাল প্রতিরোধে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments