স্টাফ রিপোর্টার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর তিনি নেতা-কর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর এই দিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। দলীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সামর্থ্য অনুযায়ী মানুষের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, এটিই শহীদ জিয়ার শিক্ষা। সবার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার শপথ নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠের সংক্ষিপ্ত সমাবেশে রাজধানীর পরিচ্ছন্নতা প্রসঙ্গে কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোরবানির বর্জ্যের পাশাপাশি অন্যান্য আবর্জনা পরিষ্কারের তদারকি জরুরি। নগরবাসীকে শহরটাকে কম নোংরা করার চেষ্টা করতে বলেছেন তিনি। সিটি কর্পোরেশনের দায়িত্বের পাশাপাশি নাগরিক হিসেবেও সবার ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। পরিচ্ছন্ন শহর হাঁটাচলা ও বসবাসের জন্য সুবিধাজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই রাজনীতি শুরু করেছিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে সরকার দ্রুতই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থ বিব ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা শুধু গেজেট জারির। নতুন বেতন কাঠামো সংক্রান্ত আদেশ এ সপ্তাহের মধ্যে জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের ক ...
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
সব মন্তব্য
No Comments