রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
শুক্রবার (৮ মে) থেকে শনিবার (৯ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর।
মারা যাওয়া শিশুরা হলো পটুয়াখালী সদরের বাদারা এলাকার মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ এবং পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে আয়েশাকে ১ মে এবং মোহাম্মদ উল্লাহকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোহাম্মদ উল্লাহ শুক্রবার রাতে ও আয়েশা শনিবার সকালে মারা যায়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “হাম থেকে জটিল নিউমোনিয়া হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৬৯ জন রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৭০ জন।
এদিকে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার হাজার ৪৬৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট মারা গেছে ৩১ জন।
এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, ভোলায় ছয় জন, বরগুনায় পাঁচ জন এবং ঝালকাঠিতে দুই জন শিশুর মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments