সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ সারাদেশে নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলা বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা। একই সাথে সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটি।
শনিবার (২০ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, কাউন্সিলর রাজিব সিংহ সাহাসহ সংগঠনের আরো নেতৃবৃন্দ।
এসময় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও সহিংসতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটি।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments