ডেস্ক রিপোর্ট: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদুর, রাজবাড়ী, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনায়-এ বাজার তদারকি করা হয়।
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর-৬, ধানমন্ডি ও শ্যামবাজার এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার’ কে ৫ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে আলাউদ্দিনের ফলের দোকান, ‘মিজান ফল ভান্ডার’, ‘মেসার্স সাদিয়া বাণিজ্যালয়’ কে যথাক্রমে ৫শ টাকা, ৫শ টাকা, ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ‘অংকুর কসমেটিকস’, ‘নিউ লাইফ ফার্মেসী’ কে যথাক্রমে ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ‘বাংলা কিচেন’, 'সাদিক এগ্রো’কে যথাক্রমে ৩ হাজার টাকা, ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘জাকের ডেইরি ফার্ম’ কে ৫০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ‘ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার’, ‘গঁস ্ ষরঃঃষব ড়হবং, ‘মিতালী আড়ৎকে যথাক্রমে ৩ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ৫শ টাকা জরিমানা করা হয়। তদারকিকালে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকিকালে সর্বমোট ৫১টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ৩টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৯টি প্রতিষ্ঠানকে সর্ব মোট ১০ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
সব মন্তব্য
No Comments