তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: বামজোটের হরতালে ‘ভাঙচুর ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার পোড়ানোর’ অভিযোগে বামপন্থী তিন ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছাত্র নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা ‘উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান তারা।
এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ২৮ মার্চ অর্ধবেলা হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ)। হরতালে ভাঙচুর ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার ‘পোড়ানো’ হয়েছে এমন অভিযোগে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর ১২ নেতাসহ অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনের বিরুদ্ধে মামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মানববন্ধনে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি হরতাল হয়েছে যাতে যৌক্তিক দাবি ছিল। আর এই দাবির প্রতি দেশের মানুষের সমর্থন ছিল। অথচ উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মূলত এটি হরতাল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে মানুষের মনোযোগ নিয়ে যাওয়ার প্রচেষ্টা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি এমন ভুঁইফোড় বক্তব্য না দিয়ে প্রকৃতপক্ষে যে ব্যবস্থা নিলে বাজার স্থিতিশীল হবে এমন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্র নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এই আহ্বান প্রত্যাখ্যান করা হলে ইতিহাস বিকৃতকারী মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ যুদ্ধটুকু করব।’
ছাত্র ফ্রন্টের সহসভাপতি সুমাইয়া ফেরদৌস বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় নামলে পুলিশ আমাদের পেটাচ্ছে। এখন যারা ক্ষমতায় রয়েছে তারা কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নন। সংসদের প্রতিনিধিদের অধিকাংশই ব্যবসায়ী। ব্যবসায়ীদের ধান্দা হলো মুনাফার পেছনে ছোটা। এই ব্যবসায়ীদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তেলের দাম বাড়লে সংশ্লিষ্ট মন্ত্রী তা জানেন না। এই পরিস্থিতি বেশি দিন চলতে পারে না।’
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments