কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এরা হলো মো.বায়জীদ (১৪) ও মো.সেলিম তালুকদার (৪৭)। বুধবার সকাল সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ইজি বাইকে থাকা মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৫) গুরুতর আহত হয়। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি সকালে যাত্রী নিয়ে কলাপাড়ায় দিকে আসছিলো। এ সময় ঢাকা থেকে কুয়াাকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়।এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করেন। মৃত বাইজিদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইউনুচের ছেলে। সে দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র ও মো.সেলিম তালুকদার ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments