এস. এম সাব্বির হোসেন, কয়রা, খুলনা: খুলনার কয়রায় পুলিশ অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাজাসহ মিজানুর রহমান (৩৭) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১ (জুন) সন্ধায় কয়রা উপজেলার উত্তর বেদকাশীর বতুল বাজার বতুল বাজার সংলগ্ন সাত্তারের মুদি দোকান এর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। কয়রার থানার এএসআই সাচ্চুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকতৃত মাদক ব্যবসায়ী মিজানুর উত্তর বেদকাশীর বতুল বাজার এলাকার নূরুল হক সানা ছেলে। সে এর আগেও একাধিক বার গাজা ক্রয় বিক্রয় এর সময় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসী জানায়, মিজান দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রয় ও সেবক করে আসছিলেন। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিলেন। এলাকাবাসী তাকে আটক করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) বলেন, খুলনার পুলিশ সুপার মো: মাহবুব হাসান বিপিএম স্যারের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে এ মাদক দ্রব্য মজুদ করে নিজের হেফাজতে রেখে সুকৌশলে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় মিজানুরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments