তিতাস, বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোর জেলার বাগাতিপাড়ায় লোকমানপুর রেল স্টেশন প্লাটফর্মে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মানবিক সেবা প্রদান। মানবিক পুলিশ শওকত হোসেনের পরিচালনায় বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এবার শহর ছেড়ে গ্রামে পৌছেছে।
বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং মানবিক কর্মী আব্দুল লতিফ জুয়েল এর সার্বিক ব্যাবস্হাপনায় ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মানবিক পুলিশ শওকত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ শিক্ষকবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বুধবার ১৫ সেপ্টেম্বর বিকেলে লোকমানপুর রেল স্টেশন প্লাটফর্মে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার দুস্থ্য প্রতিবন্ধী ১০ জনকে একটি করে হুইল চেয়ারসহ নগদ ৫০০ টাকা, প্রায় ২০০ জনের মধ্যে পবিত্র কোরআন শরিফ সহ হাদিসের বই, ৫ টি হত-দরিদ্র পরিবারকে নগদ ১০,০০০ টাকা এবং বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এই ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী সহ উপস্থিত সকলেই।
প্রধান অতিথি মানবিক পুলিশ কর্মকর্তা শওকত হোসেন বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবন জীবনের জন্য, আর এটি বাস্তবায়নে কাজ করছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। তিনি বলেন ২০১০ সাল থেকে মানুষের সেবার ব্রত নিয়েই শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। বাংলাদেশের ৪৯৩ টি থানা ব্যাপি মানবিক সেবার লক্ষে ভবিষ্যতেও মানবিক সেবাসহ নানামুখী কর্মকান্ডে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
সব মন্তব্য
No Comments