ডেস্ক রিপোর্ট: আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। ২৯ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে লিগ পর্বে দশটি দল মোট ৭০টি ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচগুলো হবে মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে শহরের মোট চারটি স্টেডিয়ামে।
এতবছর আইপিএলের লিগ পর্বের নিয়ম ছিল, প্রতিটি দল বাকি ফ্রাঞ্জাইজিগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে (একটি হোম, অন্যটি অ্যাওয়ে)। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফ। তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, এবার লিগ পর্বে দুটি গ্রুপ থাকবে। গ্রুপ ‘এ’ তে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জয়ান্ট। গ্রুপ ‘বি’ তে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট লায়ন্স।
প্রতিটি দল নিজের গ্রুপের অন্য ফ্রাঞ্জাইজিগুলোর সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। পাশাপাশি অন্য গ্রুপের সমানে থাকা দলটির সঙ্গেও দুটি ম্যাচ খেলবে। আর বাকি যে তিনটি দল থাকবে তাদের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এভাবে প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে।
যেমন: গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা কলকাতা, রাজস্থান, দিল্লি ও লখনউর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পাশাপাশি ‘বি’ গ্রুপে থাকা তাদের সমান দল চেন্নাইয়ের বিপক্ষেও দুটি ম্যাচ খেলবে। এবং ‘বি’ গ্রুপের বাকি চারটি দল হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
একইভাবে, ‘বি’ গ্রুপের হায়দ্রাবাদের কথা ধরি। তারা চেন্নাই, ব্যাঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পাশাপাশি ‘এ’ গ্রুপে থাকা তাদের সমান দল কলকাতার বিপক্ষেও দুটি ম্যাচ খেলবে। এবং ‘এ’ গ্রুপের বাকি চারটি দল, মুম্বাই, রাজস্থান, দিল্লি ও লখনউর বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
একনজরে দুটি গ্রুপ ও সিরিয়াল
গ্রুপ এ: মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জয়ান্ট।
গ্রুপ বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট লায়ন্স।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments