স্টাফ রিপোর্টার: হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজী মামুনুর রশীদ। ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর।
সোমবার ট্রাস্টি বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাজী মামুন জানান, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বোর্ডের সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৯ সালে পুত্র এরিক এরশাদের দেখভালের জন্য এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য জাপা চেয়ারম্যান এই ট্রাস্টি বোর্ড গঠন করেন। জীবদ্দশায় তিনি এর চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে ১৪ জুলাই এরশাদ ইন্তেকাল করলে তখন ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর অব. খালেদ আকতার এর চেয়ারম্যান নিযুক্ত হোন। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মেজর অব. খালেদ আকতার ইন্তেকাল করলে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ডের সদস্য সদস্য কাজী মামুনুর রশীদ চেয়ারম্যান নিযুক্ত হোন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments