ডেস্ক রিপোর্ট: রাজনীতিবিদ, আমলা যতোই বড় হোক না কেন, সৎ না হলে তারা জাতির জন্য অভিশাপ ও বোঝাস্বরূপ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, সততা সবচেয়ে বড় শক্তি। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা যতোই বড় হোক, শীর্ষস্থানে থাকুক- সততা না থাকলে তারা জাতির জন্য কল্যাণকর নয়, বরং অভিশাপ ও বোঝাস্বরূপ।
আজ বুধবার রাজধানীর লালবাগে নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টারে করোনাকালে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। এ জাতির সবচেয়ে বড় পাওয়া যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছেন। ১৭ কোটি মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটি আশীর্বাদস্বরূপ। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক আরও বলেন, বিএনপি বার বার বলছে দেশে গণতন্ত্র নেই, কিন্তু এ কথা তাদের মুখে মানায় না। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রের নামে যেসব অপকর্ম করেছে তা দেশবাসী জানে। বর্তমানে দেশে অবশ্যই গণতন্ত্র আছে কিন্তু বিএনপির সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার গণতন্ত্র নেই। গাড়িতে, বাড়িতে, রাস্তায় নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার জন্য বিএনপির যে গণতন্ত্র তা নেই।
২০২৩ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদেরকে ভোটে বিজয়ী করলে আমরা আপনাদেরকে স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটান যাবে না, সে শক্তি বিএনপির নেই।
অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মো: আবুল হোসেনের সভাপত্বিতে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী খোরশেদুল আলম, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments