কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও অটো রিক্সার সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সহায়তা এবং সড়কে ট্রলিসহ সকল ধরণের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট। শনিবার সকাল ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ শেষে সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র হাওলাদার, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো.রাসেল, সদস্য আবু তালেব ইভান এবং দূর্ঘটনায় নিহত পরিবারের স্বজন মিঠু খান ও আজিজ খলিফা প্রমুখ।
বক্তারা সড়কে অবৈধ যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং এসব দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার বালিয়াতলী সড়কে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছেলে জিহাদ এবং পরের দিন দু’পা বিচ্ছন্ন হওয়া মা মুক্তা বেগম ও নানী মিনারা বেগম মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় অটোরিক্সার আরও সাত যাত্রী। এ ঘটনার পর পরই ফুঁসে ওঠে স্থানীয় জনতা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments