কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে মো.মামুন (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় ওই বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২ টার দিকে কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মাদপুর নামক এলাকায়। মৃত মামুন পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার মো.দেলোয়ার মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও আহত যাত্রীদের সূত্রে জানা যায়, আল্লাহর রহমত (বরিশাল মেট্রো- ব ১১-০০৯৩) নামের বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সড়কে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও যাত্রীবাহী অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার মামুনের মৃত্যু হয়।
কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, তারা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিহত একজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments