ডেস্ক রিপোর্ট: কাজের ধরন ও চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে একইসঙ্গে অনেকগুলো কাজ সামলানো এখন নৈমিত্তিক ব্যাপার। মনিটরের এক কোণায় স্প্রেডশিট খোলা, আরেক পাশে ক্লায়েন্টের মেইল; জুমে মিটিং করতে করতেই কিছুক্ষণ পরপর ইনবক্স চেক করা, জরুরি কোনো ইমেইল এলো কি না দেখা। এর সঙ্গে ব্রাউজারে খোলা থাকে অসংখ্য ট্যাব, যার অর্ধেকের বেশিই কেন খোলা হয়েছিল তার হদিস থাকে না।
সময়ের সঙ্গে কাজের ধরন বদলালেও অনেকের কম্পিউটারের স্ক্রিন এখনো আগের মতোই রয়ে গেছে। এখন যেভাবে দ্রুত ও একসঙ্গে অনেক কাজ সামলাতে হয়, তা ২৪ ইঞ্চির ছোট বা পুরোনো মনিটরে করা কঠিন। এতে প্রতিটি কাজের জন্য আলাদা উইন্ডো বেছে নিতে হয়, অথবা সব একসঙ্গে দেখতে গেলে উইন্ডোগুলো এতটাই ছোট করতে হয় যে পড়তে গিয়ে চোখে অতিরিক্ত চাপ পড়ে। বারবার উইন্ডো ও ট্যাব বদলানোর কারণে কাজে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে যায়।
তবে এখন সময় বদলেছে, বদলেছে মনিটরের পরিসরও। নতুন প্রযুক্তির মনিটরগুলো যেমন প্রশস্ত, তেমনি টেকসই, যা কাজের অভিজ্ঞতা বদলে দিতে পারে। বড় মনিটরে বারবার ট্যাব পরিবর্তনের ঝামেলা নেই, তিন-চারটি উইন্ডোতে অনায়াসেই কাজ করা যায়। হাতের কাজগুলো সব একসঙ্গে সামনে থাকলে মানসিক চাপও কমে।
একইসঙ্গে একাধিক কাজ করার সুবিধা শুধু মনিটরের আকারের ওপর নির্ভর করে না, অন্যান্য ফিচারও গুরুত্বপূর্ণ। ছবির ক্ল্যারিটি, রঙের নির্ভুলতা, রেজ্যুলেশন সবকিছুই কাজের অভিজ্ঞতায় প্রভাব ফেলে। পেশাজীবীদের দিনের দীর্ঘ সময় কাটে স্ক্রিনের সামনে। তাই চোখের ওপর চাপ কমানো, কম নীল আলো নিঃসরণ এবং ফ্লিকার-ফ্রি প্রযুক্তির মতো সুবিধাসহ মনিটর এখন কর্মক্ষেত্রের প্রয়োজনীয় বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিষয়গুলো মাথায় রেখেই তৈরি হচ্ছে আধুনিক মনিটর। উদাহরণ হিসেবে স্যামসাংয়ের নতুন ‘ওডিসি নিও জি৯’ এর কথা বলা যায়। ৫৭ ইঞ্চি আকারের এই মনিটরটি বর্তমানে বাংলাদেশে বিক্রি হওয়া সবচেয়ে বড় মনিটর। এর বড় ও বাঁকানো পর্দায় একটি পূর্ণাঙ্গ কর্মপরিসর তৈরি করে পাশাপাশি বিভিন্ন কাজ করা সম্ভব।
অন্যদিকে, যাদের কাজ তুলনামূলকভাবে বেশি ভিজ্যুয়াল নির্ভর, যেমন গ্রাফিক ডিজাইন বা ভিডিও সম্পাদনা, তাদের জন্য রয়েছে ৪৯ ইঞ্চির ‘ওডিসি ওএলইডি জি৯’। আল্ট্রা ওয়াইড স্ক্রিনের সঙ্গে মনিটরটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তি, যা উজ্জ্বল রঙ ও তীক্ষ্ণ কন্ট্রাস্টের জন্য সুপরিচিত। আর গেমিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে নজর কাড়ে স্যামসাংয়ের ‘ওডিসি জি৬’। এটি বিশ্বের প্রথম ৫০০ হার্টজ ওএলইডি মনিটর, যা দ্রুতগতির দৃশ্যেও ল্যাগ কমিয়ে মসৃণ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ভূমিকা রাখে।
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রা ...
ডেস্ক রিপোর্ট: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments