তালা, সাতক্ষীরা,প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে প্রকাশ।এ ঘটনায় এলাকার ভুক্তভোগি কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জনা খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদারকে দায়িত্ব প্রদান করেন। দরখাস্তে উল্লেখিভ অভিযোগে জানা গেছে একই গ্রামের বারী গাজী,খোদা বক্স গাজী ও মিজানুর মোল্লা খালে বাঁধ দিয়ে পানিয়ে আটকিয়ে রাখায় রোপা আমন ধান ক্ষতি গ্রস্থ হচ্ছে।
বিষয়টি তদন্তের জন্য শনিবার (১ অক্টোবর) সকালে খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগিদের সাথে কথা বলেন।
এ সময় ভুক্তভোগি কৃষক মোহাম্মদ খায়রুল ফকির, বদরউদ্দিন মোল্লাসহ কয়েকজন বলেন, জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছিল। তাছাড়া সেখানে লোনা পানি তুলে ঘের করা হচ্ছে। খাস খাল দখলে নিয়ে মৎস্য ঘের না করে উক্ত খাস খাল উন্মুক্ত করে সেখানে ধান চাষ করতে চান তারা।
খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার বলেন, প্রাথমিকভাবে তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments