ডেস্ক রিপোর্ট: গুমের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজিসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারী করা গ্রেফতারী পরোয়ানাকে স্বাগত জানিয়েছে পাহাড়ের দুই নারী সংগঠন।
আজ ১২ অক্টোবর ২০২৫, রবিবার পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা এক যুক্ত বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারী করা উক্ত গ্রেফতারী পরোয়ানা সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত রয়েছে এমন মানবাধিকার লঙ্ঘনের বেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।
ইন্টারন্যাশন্যাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) এ্যাক্ট ১৯৭৩ এর ৩(২) ধারা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সংঘটিত গণহত্যা, খুন ও গুমের মতো ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধ, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য বলে তারা মন্তব্য করেন এবং অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশেনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ ও গুমের ঘটনায় লে. ফেরদৌস গংদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করানোর দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সিস্টেম্যাটিক্যালি সাম্প্রদায়িক হামলা, গণহারে খুন, ভূমি থেকে উচ্ছেদের ঘটনা ঘটেছে, যার কোন বিচার আজ পর্যন্ত হয়নি। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ সাম্প্রদায়িক হামলার সময় পাহাড়িদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা সংঘটিত করা হয়েছে, যেখানে ৩ পাহাড়ি প্রাণ হারান।
দুই সংগঠনের নেতারা মনে করেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারের উচিত পার্বত্য চট্টগ্রামে বহু প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments