আল মাসুদ, পঞ্চগড়: বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন নজরুল ইসলাম প্রধান। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এই আবেদন করেন। এ সময় তিনি পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
এদিকে স্বেচ্ছায় পদত্যাগ করার বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমার কাছ থেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছে পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সামিউল ইসলাম,পাতি সোহাগসহ কয়েকজন। তারা আগে থেকেই কাগজ তৈরি করে রেখেছিল, আমি বোদা বাজার থেকে চন্দনবাড়ি গেলে পরিষদে ডেকে নিয়ে যায়। সেখানে ধাক্কাধাক্কি করে জোরপূর্বক স্বাক্ষর নেয়। অন্তবর্তীকালীন সরকারের কাছে এ অনিয়মের সুষ্ঠু বিচার দাবী জানাচ্ছি।
প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান পরিষদে এসে নিজেই পদত্যাগ পত্র জমা করে গেছেন।আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।তাছাড়া পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যসহ ১৩ জনের ১১ জন,চেয়ারম্যানের দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার অনাস্থা রেখে স্থানীয় সরকার বিভাগসহ কয়েকটি দপ্তরে অভিযোগ করেছেন।
চন্দনবাড়ি ইউনিয়নের সচিব শরিফুল ইসলাম বলেন, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আমাকে ফোনে বলেন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছে। পরে আমিসহ তিনজন উপজেলা নির্বাহী অফিসে পদত্যাগ পত্রটি জমা করেছি।
বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন,শুনেছি চেয়ারম্যানের বিষয়টি। তবে কোন কাগজ হাতে পাইনি। সারাদিন ব্যস্ত ছিলাম মারেয়া মহালয়ার প্রস্তুতির বিষয় নিয়ে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments