রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় সাচনা বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান এর সঞ্চালনায়। উদ্ভোধক স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুয়েব চৌধুরী। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, সদস্য এডভোকেট একেএম শরীফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, ধর্মপাশা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম খুবেই ভাল, প্রতিটি ইউনিয়নে স্বচ্চতার সহিত কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আবারও বঙ্গবন্ধুর নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। অচিরেই সুনামগঞ্জ টু নেত্রকোণায় শেখ হাসিনার উড়াল সেতুর কাজ আনুষ্টানিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধন করবেন। আওয়ামীলীগের তৃনমূলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
সব মন্তব্য
No Comments