স্টাফ রিপোর্টার: জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পূর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর উত্তরার সর্বস্তরের জনগণ।
আজ সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর পুলিশ বক্স এর সামনে শতশত মানুষ একত্রিত হয়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এলাকার জনগণ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার এর সরকারের সময় নামকরণ করা হয় "জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর"। গত আওয়ামী সরকার যড়যন্ত্র করে এটির নাম পরিবর্তন করে, তাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি যেন আবারও পূর্নবহাল করা হয় আমরা সেই দাবিতে মানববন্ধন করছি।
স্হানীয় এ জনগণ বলেন, আমরা আগের নামে বিমানবন্দরটির নামকরণ পেতে চাই, এটা আমাদের হারানো গৌরব, সারা বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নাম এবং ডাক রয়েছে। এই বিমানবন্দরের নাম পরিবর্তন করার মধ্য দিয়ে অর্থাৎ আগের নামে (জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) পূর্নবহালের মধ্য দিয়ে সেটি যাতে করে আবারও ফিরিয়ে আনা হয়, এটা আমাদের সর্বস্তরের জনগণের দাবি।
জনগন আরও বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক,আধুনিক বাংলাদেশের রুপকার, প্রথম প্রেসিডেন্ট, জিয়া স্বাধীনতার ঘোষক ও স্বাধীনতার প্রতিক। ১৮ কোটি মানুষের প্রানের নেতা জিয়াউর রহমান। সাবেক হাসিনা সরকার প্রতিহিংসায় বশবতী হয়ে জিয়াউর রহমানের নাম পরিবর্তন করেছেন। যা সর্বজন গ্রহণযোগ্য নয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পূর্নবহালের এ দাবি, এটা কোন রাজনৈতিক দাবি না, আমরা বিমান বন্দরের পূর্বের নাম বহাল চাই। এই দাবি আমাদের স্হানীয় জনগণের পক্ষে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোরালো আবেদন।
স্হানীয় বৃহত্তর উত্তরার এলাকাবাসীর পক্ষে "সর্বস্তরের জনগণের" ব্যানারের আয়োজনে মানববন্ধন এ কর্মসূচি শুরু হয়, এতে আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেনী-পেশা ও মত-পথের মানুষ যোগ দেন। স্হানীয় বিএনপির নেতাকর্মীরাও উত্তরার বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা করেন।
মানববন্ধন কর্মসূচিতে স্হানীয় জনগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments