ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও ফুলতলা প্রেসক্লাবের সদস্য ডা. জয়দেব সরকার কতিপয় দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিকসুত্রে জানা যায়, গত সোমবার থানায় অভিযোগ মৌখিক শেষে ইউপি সদস্যের আহবানে ফিরে আসার পথে বিকেল সাড়ে ৫ টায় ফুলতলা বাজারস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে পূর্ব শত্রুতার জের ধরে ২৫/৩০ জন দূর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জয়দেব সরকারকে নৃশংশভাবে ডান পায়ের ৩ টি স্থানের হাড় ভেঙে তাকে মারাত্মক জখম করে। পরে, স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডা. জয়দেব সরকার এর উপর ষড়যন্ত্রমুলক সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, ফুলতলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক এস সনজিৎ বসু, বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলার শাখার সভাপতি বিমল কৃষ্ণ মন্ডলসহ সকল নেতৃবৃন্দ।
ফুলতলায় সিএনজি চালকের আত্মহত্যা
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- পারিবারিক কলহের জের ধরে ফুলতলা উপজেলার রাড়িপাড়া গ্রামের ভাড়াটিয়া সিএনজি চালক মাসুদ রানা (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, গত সোমবার মাসুদ রানা ও তার স্ত্রী মুসলিমা খাতুন নড়াইলে দাওয়াতে গিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে সে বাড়ি ফিরে আসে। দুপুরে সবার অলক্ষ্যে ঘরের ভেতর ডাবার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মতহ্যা করে। পরে, বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে রাড়িপাড়া গ্রামের হরমুজ খাঁর বাড়ির ভাড়াটিয়া ও যশোর জেলার এনায়েতপুর এলাকার রফিকুল ইসলামের পুত্র। গতকাল পোস্ট মর্টেম শেষে লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা (নং- ০৫, তারিখ- ১৬/০৫/২২ ইং) দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments