পিরোজপুর অফিস: পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের টাউন ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনসাধারণ। বক্তারা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও প্রশাসনিক সেবার মান উন্নয়নসহ জেলাজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাঁদের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে বহাল রাখা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক রেজাউল হক রিয়াজ, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সমাজসেবক আফজাল হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম বাবু, সমাজসেবক আলিফ আহমেদ রাজিব, টিম পজিটিভ পিরোজপুর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, ব্যবসায়ী মো. আসলাম শেখ, শ্রমিক নেতা রাজ্জাক ফকির ও সোহেল শেখ। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষে কর্মসূচি সমাপ্ত হয়।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments