রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও সহ রাণীশংকৈল উপজেলা। সেই সাথে একই দিনে মুক্ত হয় হরিপুর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গীসহ ঠাকুরগাঁও জেলা। আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী মানুষ। এদিনে যুদ্ধ কালীন কমান্ডার সিরাজুল ইসলাম সকাল ১০ টায় রাণীশংকৈল থানায় পতাকা উত্তোলন করে রাণীশংকৈলকে মুক্ত ঘোষণা করেন। রাণীশংকৈলের বাঙালী বীর সন্তানদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এদিনটি স্মরণে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের নেতৃত্বে রাণীশংকৈলের সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড, আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন ষড়জ শিল্পী গুষ্টি নিজ নিজ ব্যানারে পতাকা র্যালী বের করেন। পরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments