ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে “বাংলাদেশ আম জনগন পার্টি”। দলটির দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি আত্মপ্রকাশ করে। দলটির সঙ্গে অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে “বাংলাদেশ আম জনগন পার্টি” নামে নতুন এ দলের নামকরণ করা হয়। গত বুধবার বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ দলের নাম পরিবর্তন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশেষ সভায় দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতেমা তাসনিমসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন দেশবাসির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments