ডেস্ক রিপোর্ট: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাসের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ তারেক ও তার ছেলে মো. সাব্বির এবং ফেনী জেলার মেহেদী হাসান। তারা সবাই আরবিলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি বুধবার রাতে ঘটে। ধারণা করা হচ্ছে, তারা রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনজনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার পর মরদেহগুলো আরবিলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
বাগদাদে বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
সব মন্তব্য
No Comments