সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চৌগ্রাম মহাশ্মশান এর নব নির্মিত চিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চৌগ্রাম মহাশ্মশান প্রাঙ্গণে এ চিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্তরঞ্জন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলার সহ-সভাপতি এড. প্রসাদ কুমার তালুকদার, সুশান্ত কুমার ঘোষ, খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন জিন্নাহ, সিংড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারি দাস, সাধারণ সম্পাদক চাঁন মহন হালদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানসী ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন কুমার কুন্ডু, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চৌগ্রাম মহাশ্মাশান এর চিতা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments