রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামে আল-আমিনের(২৩) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইন্দেরহাওলা গ্রামের অন্তঃসত্ত্বা এক তরুণী। ৩০ এপ্রিল রোববার সকালে দুই মাসের অন্তস্বত্ত্বা ওই গার্মেন্ট কর্মী তরুণী প্রেমিক আল-আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করলে সেখানে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। আল-আমিন দিদিহার গ্রামের আব্দুর রহমানের ছেলে। ওই তরুণী জানায়, সে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় একটি গার্মেন্টেসে চাকরি করে। আল-আমিনও ওই এলাকায় একটি কোম্পানীতে কর্মরত । তাদের দু’জনের মাঝে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক । বিয়ের আাশ্বাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সম্প্রতি সে অন্তঃস্বত্ত্বা হওয়ার পরে আল-আমিনকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা তালবাহানা ও ভ্রুন নষ্ট করার চেষ্টা করে। তাকে নিজে ও বন্ধুদের দিয়ে নানাভাবে হুমকি ধামকিও দেওয়া হয়। এক পর্যায়ে আল-আমিন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে নিরুপায় হয়ে সে তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে। এদিকে প্রেমিকার বাড়িতে অবস্থান করার খবর জেনে প্রেমিক আল-আমিন গাডাকা দেয়। এ বিষয়ে স্থানীয় সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা জানান, বিষয়টি তিনি থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments