স্টাফ রিপোটার: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, এরশাদের মৃত্যুর পর যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তার ব্যর্থতার কারণে পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে পাটিকে রক্ষা করার জন্য রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রসমাজের সহ সভাপতি নকিবুল হাসান নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মামুন জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, জিএম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খিয়ানত করেছে। তারা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। এই মোনাফেকদের পার্টির সকলের সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ দল থেকে অব্যাহতি দিয়েছে। বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই।
তিনি বলেন, জিএম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধুমাত্র তার স্ত্রীকে এমপি করার জন্য দেশে লাখো নেতাকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজেকে জনবন্ধু হিসেবে অ্যাখা দেওয়া জিএম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।
সভায় সাবেকমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, জাতীয় পার্টি দেশের উন্নয়নে যে অভূতপূর্ব ভূমিকা রেখেছিলো তা জিএম কাদের ও চুন্নুর একগুঁয়েমীর কারণে, দেশবাসীর সাথে প্রতারণার কারণে তা ম্লান হয়ে গেছে।
প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহবায়ক, যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ, এরফান আহমেদ এবং আবু সাঈদ লিওনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা,হয়।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম হাফিজ, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, উপদেষ্টা আমানত হোসেন, এমএ কুদ্দুস খান, নুরুল ইসলাম নুরু, জাপা কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, আসাদ খান সামি, সাহিন আরা সুলতানা রিমা, নজরুল ইসলাম মুকুল, জহিরুদ্দিন জহির, শাহ আলম খান মাসুদ, শিশির চিশতী, এসএম হাসেম, শেখ রুনা মো. বাচ্চু মিয়া, কাজী মো. ফারুক, মো. কামরুজ্জামান, নাফিজ মাহবুব, শামসুল আলম, খন্দকার মনিরুজ্জামান টিটু, পাভেল আহমেদ, শেখ আমিনুল হাকিম, রিয়াজ খান, পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments