সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত সোহেল মিয়া ওই ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। প্রথমে তার দেহ তল্লাশিতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় খঁড়ের গাদার ভেতর থেকে আরও ১৮ কেজি গাঁজা, নগদ ৪ হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি মাদকের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, “সেনা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments