ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরাশক্তি বেলজিয়াম। রাতে ও আজ ভোরে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর দুটি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র এবং অতিরিক্ত সময়ে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম।
সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে ফোলারিন বালোগুনের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে বালোগুন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তবে ৮২ মিনিটে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ২-০ করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করেন। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল যুক্তরাষ্ট্র। এই জয়ে শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। ম্যাচটি হবে ৬ জুলাই সোমবার সিয়াটলের লুমেন ফিল্ডে।
অন্যদিকে সিয়াটলে অনুষ্ঠিত রোমাঞ্চকর লড়াইয়ে সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে বেলজিয়াম। ২৫ মিনিটে হাবিব দিয়ারা ও ৫১ মিনিটে ইসমাইলা সারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। তবে ৮৬ মিনিটে রোমেলু লুকাকু ও ৮৯ মিনিটে ইউরি টিয়েলেমানসের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। অতিরিক্ত সময়ের ১২৫তম মিনিটে ভিএআর-এর সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন টিয়েলেমানস। বিশ্বকাপ ইতিহাসে এটিই সবচেয়ে দেরিতে হওয়া গোল। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সেনেগাল।
দুটি ম্যাচের পর নকআউট পর্বের চিত্র আরও স্পষ্ট হয়েছে। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। ২০০২ সালের পর প্রথমবার নকআউটে জেতা যুক্তরাষ্ট্রের সামনে এবার ইউরোপিয়ান জায়ান্টদের চ্যালেঞ্জ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments