পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : ১৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৩ টায় দিকে নগরীর
কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী নগরীর দামকুড়া থানার দেসলাপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে মো: ফারুক হোসেন (৩৮),খোলাবোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: পলাশ হোসেন (৩৫), ও হরিপুর কসবার মৃত আবুল কালামের ছেলে মো : মিলন হোসেন (৫৩)।
এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর),সাবিনা ইয়াসমিন।
ঘটনা সূত্রে জানা যায়,রাজশাহী মহানগর গোয়েন্দা
পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর
এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,
কাশিয়াডাঙ্গা ত্রিভূজ মোড় এলাকায় ৩ জন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি বুধবার দিবাগত রাত পৌনে ৩ টায় ত্রিভূজ মোড়ে অভিযান চালিয়ে আসামী ফারুক হোসেন,পলাশ হোসেন ও মিলন হোসেনকে
গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments