কামরুজ্জামান শাহীন,ভোলা। জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌ রুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯আগস্ট) দুপুর ১২ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম।
মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উত্তাল রয়েছে নদী। মাছ শিকারের সকল নৌযানকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।
শহিদুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া, নদী বন্দরে ২ নং সতর্ক সংকেত ও সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত রয়েছে। উত্তাল রয়েছে স্থানীয় মেঘনা ও তেতুলীয়া নদী। এমন অবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা-বরিশাল, ইলিশা-মজু চৌধুরীর হাট, তজুমদ্দিন-মনপুরাসহ সকল অভ্যন্তরীণ রুটের নৌযান ও সীট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সকাল থেকে জেলার সর্বত্র বৈরি আবহাওয়া বিরাজ করছে। মাঝে মধ্যে বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments