স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৯০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৭ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ১৬২ টি সিএনজি ও ২০৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ টি বাস, ২৮ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫ টি বাস, ৫ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজিসহ ১০৮ টি মোটরসাইকেলসহ মোট ২০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, ৯ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি, ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ২১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ২৭ টি মোটরসাইকেলসহ মোট ১২৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৪ টি গাড়ি ডাম্পিং ও ১৪০ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
সব মন্তব্য
No Comments