কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে সাত মাসের শিশু সামিয়া। এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় মা চম্পা বেগম (৩০)। তাকে স্থানীয়া উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল চার দিকে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানান, ওই গ্রামের রাজমিস্ত্রী রমজান বাবুর স্ত্রী চম্পা বেগম ঘরে শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে যায়। এ সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহৃর্তেও মধ্যে তা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশু সামিয়া আগুনে পুড়ে মারা যায়। মেয়েকে উদ্ধারে মা চম্পা বেগম এগিয়ে এলে সে আহত হয়।
কলাপাড়া হাসপাতলের চিকিৎসক ডাক্তার মো.মাহামুদুল রহমান মিতুল জানান, অগ্নিকান্ডে চম্পা বেগমের ডান হাত ও মুখমন্ডলসহ শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। আগুন কি ভাবে লেগেছে এখন পর্যন্ত জানা জায়নি। খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ খবর পেয়েই তাক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, আগুনে পুড়ে শিশু মৃত্যুর খবর পেয়েছেন। দূর্ঘটনার স্বীকার পরিবারকে সবধরনের সহায়তা দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments