উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের কৃতি সন্তান বৈশাখী টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মোঃ মোস্তাফিজুর রহমান পলাশকে “আউটস্ট্যান্ডিং ব্রডকাস্ট টেকনোলজিস্ট” হিসেবে ট্র্যাব অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত করেছেন টেলিভিশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব আয়োজিত ২০ সেপ্টেম্বর,শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব কর্তৃক আয়োজিত ‘সংস্কৃতির সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেলেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন মোশাররফ করিম।
ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
এবারে বিশিষ্ট গুণীজনদের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে, বৈশাখী টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মোঃ মোস্তাফিজুর রহমানকে “আউটস্ট্যান্ডিং ব্রডকাস্ট টেকনোলজিস্ট” হিসেবে ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রায় দুই দশক ধরে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কাজ করে আসছেন তিনি। তার কর্মজীবন শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে। পরবর্তীতে বাংলাভিশনে দায়িত্ব পালন শেষে বর্তমানে বৈশাখী টেলিভিশনে কর্মরত আছেন।
মোস্তাফিজুর রহমান স্ট্যান্ডার্ড ডেফিনিশন প্রযুক্তি ও এনালগ ট্রান্সমিশন থেকে আধুনিক এইচডি এবং ডিজিটাল ট্রান্সমিশনে উন্নীতকরণে কাজ করেছেন। পাশাপাশি আইপি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং ফাইভ-জি ট্রান্সমিশন প্রযুক্তি প্রয়োগেও তার দক্ষতা প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন , বাংলাদেশের টেলিভিশন প্রযুক্তিকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা আমার দীর্ঘ দিনের লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। এই প্রকৌশলীকে অভিনন্দন জানিয়েছেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন মহল।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
সব মন্তব্য
No Comments