নাটোর প্রতিনিধি: সারাদেশের ন্যায় নাটোরেও চলছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসকদের কর্মবিরতি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম” আয়োজিত নাটোর আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা। কর্ম বিরতিতে অংশগ্রহণ করে তারা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবত কাঙ্খিত পদোন্নতি না হওয়ায় পদোন্নতির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৮, ৯ ও ১০ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এসময় তারা বলেন, দাবি আদায় না হলে আগামী ১১ মার্চ থেকে লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন তারা। বাংলাদেশ চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস/বিডিএস ডিগ্রীর বৈশ্বিক বীকৃতি বজায় রাখতে এবং আন্ত ক্যাডার বৈষম্য নিরসনে; স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি”
২-দফা দাবি পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিসত্বর ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। গ্রেড প্রাপ্ত সবাইকে নির্দিষ্ট সময়কাল পরপর ২য় ও ১ম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে। আগামী ৮-১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দাবি আদায়ের না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল হাসপাতালে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। এসময় শুধুমাত্র জরুরী সেবা চলমান থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ রবিউল আওয়াল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনিসুজ্জামান পিয়াস, কে এম নাজমুল, এম এ মমিন, আকলীমা খাতুন প্রমুখ।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments