স্টাফ রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
মঙ্গলবার আজিমপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পলাশী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল খান পাঠান।
সমাবেশে বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।
বক্তারা আরও বলেন, সাবেক এমপি বাবরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এবার তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক।
বিক্ষোভ মিছিলে কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহবায়ক মাহমুদ, সদস্য সচিব মাসুম, লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আফতার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক হাসনাইন আহত হানি, সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সাধারণ সদস্য সচিব মামুন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা আদিল হোসেন দিদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য নিকসনসহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments