ডেস্ক রিপোর্ট: আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। বার্ষিক হালনাগাদে বুধবার সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র্যাংকিং প্রকাশ করা হয়।
এক ধাপ এগিয়ে ২৩৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ২৩০ রেটিং নিয়ে নবম স্থানে শ্রীলংকা। দুই ধাপ পিছিয়ে গেছে আফগানিস্তান। ছয় রেটিং খুইয়েছে তারা। ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
তালিকার শীর্ষে আছে ভারত। ২৭০ রেটিং আছে তাদের। দ্বিতীয় থেকে চতুর্থস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৬৫), পাকিস্তান (২৬১), ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। টি-টোয়েন্টির বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চমস্থানে। তাদের রেটিং ২৫১।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments