স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন-এ।
বুধবার (৮ এপ্রিল) এ আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জানা যায় যে অন্তর্বর্তী সরকারের সময়কালে আট মাসে প্রায় ২৮৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়, যেখানে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এই বদলি প্রক্রিয়ায় শতকোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।
আরও বলা হয়, তৎকালীন আইন মন্ত্রণালয়ের অধীনে এই বদলি কার্যক্রমে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়নি। সাব-রেজিস্ট্রার পদে বদলি ও পদায়নের ক্ষেত্রে প্রচলিত নীতিমালাকে উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
আবেদনকারী দাবি করেন, বিষয়টি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ব্যাপক দুর্নীতির সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য দুদকের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে এখনো অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে নজর রাখছে সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলসহ সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশালে সরকারি সফরে যাচ্ছেন ১৩ জুলাই।ঐদিন বরিশাল পৌঁছে মহানগরীর পাশে বহমান কীর্তনখোল ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রধানমন্ত্রী তারেক র ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটির বাঘাইছড়ির ‘সাজেক ভ্যালি’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ ...
সব মন্তব্য
No Comments