ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫৪ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ জন।গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৪ হাজার ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১২ হাজার ৬১৭ জন।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ১৫ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট ...
স্টাফ রিপোর্টার: গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ ব্যবস্থাপনায় সর্বাধুনিক চিকিৎসা নির্দেশিকা উদ্বোধন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ব থাইরয়েড দিবস ২০২৬ কে সামনে রেখে চিকি ...
সব মন্তব্য
No Comments