সুজনের উদ্যোগ
পিরোজপুর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা অংশ নিয়ে এলাকার উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর-১ আসনের প্রার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রার্থীদের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহার, উন্নয়ন ভাবনা, জনকল্যাণমূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুজন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বরিশাল বিভাগের একটি নাট্যদল নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments