পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: আমি আপনাদের ভাই,আপনাদের পাশেই থাকতে চাই কারো ভাতিজা,কারো সন্তান তুল্য,কারো আত্মীয়।আমি এই বন্ধনটুকুই আঁকড়ে ধরে থাকতে চাই।আমি এমপি নির্বাচিত হলে কেউ স্যার বলবেন না।এতে দুরত্ব বেড়ে যাবে। আমি কারো স্যার হতে চাইনা। রাজশাহীর-২ আসনে মশাল প্রতীকের প্রচারনাকালে সাধারন ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকাল থেকেই তিনি নগরীর তালাইমারী শহীদ মিনার,বিনোদপুর বাজার, চৌদ্দপাই, মির্জাপুর আলোপট্টি,কুমার পাড়াসহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালাচ্ছেন মশাল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী।
জানা যায়,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে জাসদের মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,সিনিয়র নেতা মোঃ শরাফত উল্লাহ,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,সাইদুর রহমান আইয়ুব,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল, সদস্য ফয়সাল রহমান রানা,২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন,বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল,সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments