স্টাফ রিপোর্টার: শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট পরিদর্শন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
উপ-প্রেস সচিব বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কি না, তা দেখতে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো যান।
এরপর প্রধানমন্ত্রীর গাড়ি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাম দিকে যাত্রাবাড়ী মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক অতিক্রম করে। দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক হয়ে নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট পর্যন্ত যান তিনি।
পরে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর ২৭ নম্বর সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ ঘুরে মহাখালী সড়ক প্রদক্ষিণ করেন।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেন। রাজধানীর প্রধান সড়কগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র তিনি নিজে ঘুরে দেখেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থ বিব ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা শুধু গেজেট জারির। নতুন বেতন কাঠামো সংক্রান্ত আদেশ এ সপ্তাহের মধ্যে জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের ক ...
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
সব মন্তব্য
No Comments