নজরুল ইসলাম: সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলা চালিয়ে দুই মহিলাকে জখম করার অভিযোগ । ঘটনাটি ঘটেছে তালায় জমিজমার বিরোধের জের ২ মহিলা কে জখমের অভিযো (১১ অক্টোবর) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে।
আহতরা হলেন হরিহরনগর গ্রামের মফিজুল শেখের স্ত্রী আছিয়া খাতুন ও শাহাপুর গ্রামের সামাদ আলী সরদারের স্ত্রী জাহানারা বেগম। এঘটনায় দুই মহিলাকে তালা হাসপাতালে ভর্তি করা হলে, জাহানারা বেগমের অবস্থা আশংকাজনক হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আছিয়া খাতুন জানান, শাহাপুর গ্রামের মৃত হামিদ গোলদারের ছেলে তার ভাই আব্দুল হাকিম গোলদারের সাথে একই এলাকার রশিদ গোলদারের ছেলে আসাদুল গোলদারের সাথে পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে আপোষমিমাংসার কথা ছিল, কিন্তু তার আগেই আসাদুল গোলদারের নেতৃত্বে একই এলাকার নিসার মোড়ল, মতলেব শেখ, রউফ শেখ, আলীমউদ্দীন গাজী গংরা তাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে আসাদুল গোলদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাঃ সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments