বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকারের ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এবং আন্তর্জাতিক অঙ্গীকার এসডিজি অর্জনে শিক্ষা প্রধানতম হাতিয়ার। তাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কাজ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে কাজ করার জন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের আহ্বান জানান।
মন্ত্রী আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন এবং বিভাগের অধীন ১৫ দপ্তর ও সংস্থা প্রধান ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। অন্যদিকে একই স্থানে দুপুর ২ টায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান এবং ঐ বিভাগের ৫ টি দপ্তর ও সংস্থা প্রধান ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া দুই বিভাগের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, করোনার সময় শিক্ষা মন্ত্রণালয় কিছু আইন ও বিধি প্রণয়ন ও সংস্কার করেছে। করোনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এমপিও নীতিমালা প্রণয়ন করেছে। শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। অত্যন্ত সফলভাবে ৩৫ কোটি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এই জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, গত এক বছর করোনার কারণে আমাদের কার্যক্রমের গতি কিছুটা কম ছিল। কিন্তু আগামী এক বছরে সরকারের ভিশন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মেনে কাজের গতি বৃদ্ধি করতে হবে।
কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পাশাপাশি অনুষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরের ভাল কাজের পুরস্কার হিসেবে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফজলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস সহায়ক ইউসুফকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার, অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক ইউসুফ আলী এবং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এর পরিচালক মোঃ শাফিউল ইসলামকে ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments