রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নে রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি সহ ১ জনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ কাজল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১/১০/২০২৩ তারিখ ভোর ০৩.৩০ মিনিটের সময় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির ৪নং ওয়ার্ডের গুলগাঁও গ্রামের মোঃ খোকন মিয়া (২৫), পিতা-শাহজাহান মিয়ার বসত ঘরের মেঝে হইতে ৪৪ বস্তা (২২০০ কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তা (৫০ কেজি) ভারতীয় চিনির মূল্য-৪,৫০০/- টাকা করিয়া সর্বমোট ৪৪ বস্তা (২২০০ কেজি) সর্বমোট ভারতীয় চিনির মূল্য অনুমান-১,৯৮,০০০/-টাকা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আমাদের অভিযান চলমান থাকবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments